Corporate Sangbad
শেয়ারবাজার

বারাকা পাওয়ারের পর্ষদ সভা ৭ নভেম্বর

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৭ নভেম্বর বিকাল ৫ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।