Corporate Sangbad
শেয়ারবাজার

এপেক্স ওয়েভিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ওয়েভিং অ্যান্ড ফাইন্যান্স মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর সকাল ১১ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই এসএমই প্লাটফর্ম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।