Corporate Sangbad
শেয়ারবাজার

রিং শাইনের পর্ষদ সভা ২৭ অক্টোবর

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪, ১২:০২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিং শাইন টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর বিকাল ৩ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।