Corporate Sangbad
শেয়ারবাজার

মোজাফফর হোসেন স্পিনিংয়ের পর্ষদ সভা ২৮ অক্টোবর

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।