Corporate Sangbad
শেয়ারবাজার

বিবিএস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ বিল্ডিং সিস্টেম (বিবিএস) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর বিকাল ০৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।