Corporate Sangbad
শেয়ারবাজার

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, উদ্যোক্তা তোফাজ্জল হোসেন তার কাছে থাকা কোম্পানি ১৯ লাখ ৬৪ হাজার ২৭১ টি শেয়ার বিক্রয় করেছেন।

ডিএসইর পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে ঘোষণাকৃত শেয়ার বিক্রয় করেছেন এই উদ্যোক্তা। এর আগে ১ অক্টোবর শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন তিনি।