Corporate Sangbad
শেয়ারবাজার

২ লাখ শেয়ার বিক্রি করবেন ইসলামিক ফাইন্যান্সের উদ্যোক্তা

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা এস.এম. বখতিয়ার আলমের কাছে ৩০ লাখ ৮ হাজার ৭৮৯টি শেয়ার আছে। সেখান থেকে তিনি ২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।