Corporate Sangbad
শেয়ারবাজার

ইস্টার্ন ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্সে প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদনের পর কোম্পানিটিতে হাসান তারেককে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চলতি মাসের ১ তারিখ থেকে নতুন সিইও হাসান তারেকের নিয়োগ কার্যকর ধরা হবে।