Corporate Sangbad
শেয়ারবাজার

১ বছরের জন্য মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মেট্রো স্পিনিং লিমিটেডের কারখানার উৎপাদন আগামী ১ বছরের জন্য বন্ধ ঘোষণা করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ভবন সংস্কার ও মেশিনারীজ পরিবর্তনের কারণে এক বছর কোম্পানিটির উৎপাদন কাযক্রম বন্ধ থাকবে। এছাড়া কোম্পানিটির জন্য নতুন মেশিনারীজ কেনা হচ্ছে। যা পুরাতনগুলোর জায়গায় স্থলাভিষিক্ত করা হবে। এছাড়া কারখানার ভবন সংস্কার করা হবে। এরপরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হবে।