Corporate Sangbad
শেয়ারবাজার

২৫ সেপ্টেম্বর পিপলস লিজিংয়ের পর্ষদ সভা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩০ জুন, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।