Corporate Sangbad
শেয়ারবাজার

ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালক মিস শাহানা হানিফ কোম্পানিটির ৭ লাখ ৮৬ হাজার ৭২৬টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এই পরিচালক।