Corporate Sangbad
শেয়ারবাজার

ম্যারিকোর ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ম্যারিকো বাংলাদেশের দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে এসটি-১।

কোম্পানিটির, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, একই বছরের ৩০ জুন পর্যন্ত অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।