Corporate Sangbad
জাতীয়

রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাষ্ট্রদূতসহ সরকারের উচ্চ পর্যায়ের ২৪ জন কর্মকর্তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে এসব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

image