Corporate Sangbad
সারাদেশ

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৪

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায আহত হয়েছে আরও অন্তত চারজন।

শনিবার (৩১ আগস্ট) রাত সাডে ৯টার দিকে ঢাকা-সিলেট সহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামরন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সবার বাড়ি নরসিংদীর রাযপুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিযনের আব্দুল্লাহপুর গ্রামে।