Corporate Sangbad
কর্পোরেট

বন্যাদুর্গতদের পাশে যমুনা ব্যাংক ফাউন্ডেশন

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক ফাউন্ডেশন বন্যার শুরু থেকেই দেশের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। নিজস্ব উদ্যোগে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় নয়টি ইউনিয়নে ৫০১টি পরিবারের মাঝে ১৩ ধরনের খাদ্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও, বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তায় ব্যবহারের জন্য কুমিল্লা জেলা প্রশাসনকে স্পিড বোট প্রদান করা হয়েছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, জনাব আলহাজ্ব নূর মোহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ৫০০টি পরিবারের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ঔষধ, গবাদি পশুর খাদ্য প্রদান চলমান রয়েছে।