Corporate Sangbad
কর্পোরেট

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক : ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৪তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) সম্প্রতি ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ রমনা, ঢাকা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারপারসন সাহিদা আনোয়ার।

উক্ত সম্মেলনে সম্মানিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- আল্হাজ্জ্ব মোঃ ইয়াহিয়া, মোঃ আশিক হোসেন, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন, মূখ্য উপদেষ্টা আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানী সচিব মোঃ আখতারুজ্জামান এবং সি.এফ.ও এ.কে.এম. মোস্তাক আহ্ম্মেদ খাঁন। এছাড়া, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, তরজমা ও মোনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান মোঃ আব্দুছ ছামাদ।

উক্ত সভায় অনলাইনে সংযুক্তসহ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের উপস্থিতিতে কোম্পানীর ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৩ সনে কোম্পানীর প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।