Corporate Sangbad
আইন-আদালত

কক্সবাজারের আলোচিত বদি গ্রেফতার

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ আগস্ট) চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় বদিকে গ্রেফতার দেখানো হয়।

বদি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় বদির বিরুদ্ধে মাদক চোরাচালানে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

এছাড়া তার ভাইদের বিরুদ্ধে মাদক কারবারের গডফাদার হিসেবে জড়িত থাকার প্রমান পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।