Corporate Sangbad
শেয়ারবাজার

ড. ইউনূসকে সিএসইর অভিনন্দন

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: বরেণ্য অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সিএসইর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

আজ শুক্রবার (৯ আগস্ট) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএসইর প্রত্যাশা, জাতির এই ক্রান্তিলগ্নে অচিরেই এই সরকারের নেতৃত্বে অর্থনীতি গতি ফিরে পাবে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার মাধ্যমে জাতি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।