Corporate Sangbad
শেয়ারবাজার

১১ আগস্ট ফারইস্ট ফাইন্যান্সের পর্ষদ সভা

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভা আগামী ১১ আগস্ট বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

এছাড়াও, একই সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।