Corporate Sangbad
কর্পোরেট

ইসলামী ব্যাংকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারীদের জন্য দোয়া

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত শাহাদাতবরণকারীদের জন্য শোক প্রকাশ করেছে।

image

এছাড়া তাঁদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। এ আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়, ১৬টি জোন অফিস, ৩৯৫টি শাখা, সকল উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

image