Corporate Sangbad
শেয়ারবাজার

৮ আগস্ট সিটি ব্যাংকের পর্ষদ সভা

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসির পর্ষদ সভা আগামী ৮ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এর আগে অনিবার্য কারণবশত ব্যাংকটির পর্ষদ সভা স্থগিত করা হয়। এর আগের ঘোষণা অনুযায়ী, গত ২৮ জুলাই কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।