Corporate Sangbad
শেয়ারবাজার

আরএকে সিরামিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিক বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩০ পয়সা।

অপরদিকে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৭ পয়সা।

৩০ জুন, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ৩৮ পয়সা।