Corporate Sangbad
শেয়ারবাজার

বাটা সু’র পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড পর্ষদ সভা আগামী ৩০ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।