Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৪, ৬:০২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৮ এপ্রিল) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার। একই সাথে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ।