Corporate Sangbad
কর্পোরেট

খুলনায় আইএফআইসি ব্যাংকের জাল নোট শনাক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-এর উদ্যোগে দিনব্যাপী “জাল নোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ জুলাই) খুলনার একটি স্থানীয় মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক এস. এম. হাসান রেজা। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্তি পরিচালক মোঃ মনজুর রহমান এবং যুগ্মপরিচালক মোঃ মিজানুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট উইলিয়াম চৌধুরী ও খুলনা শাখা ব্যবস্থাপক মোঃ ইফ্তেখার আহমেদ।

উক্ত কর্মশালায় খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও মাগুরা জেলায় অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখার প্রায় শতাধিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।