Corporate Sangbad
শেয়ারবাজার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ডাচ-বাংলা ব্যাংক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের জন্য পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।