Corporate Sangbad
শেয়ারবাজার

রবি’র নাম পরিবর্তনের অনুমতি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ৬:১১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘রবি আজিয়াটা লিমিটেড’-এর পরিবর্তে ‘রবি আজিয়াটা পিএলসি’ হবে। ২৫ জুন থেকে কোম্পানিটি রবি আজিয়াটা পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।