Corporate Sangbad
শেয়ারবাজার

৩০ জুন ইসলামিক ফাইন্যান্সের পর্ষদ সভা

প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে পর্ষদ সভা আগামী ৩০ জুন বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।