Corporate Sangbad
সারাদেশ

ঝিনাইদহে ১৪৮০ পিচ ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১৪৮০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে ঝিনাইদহ শহরের সাজ্জাদ হোসেন টিপু ও কুষ্টিয়ার ইবি থানা এলাকার বাপ্পি মুন্সি।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গোপন সুত্রে খবর পেয়ে রোববার দিনগত রাতে তাদের আটক করা হয়। আপকের পর তাদের দেহ তল্লাসী করে ১৪৮০ পিচ ইয়াবা, ৩টি মোবাইল এবং ৬টি সিমকার্ড উদ্ধার করে। এ ঘটনায় সোমবার ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।