Corporate Sangbad
খেলাধুলা

লরিয়াস পুরস্কার জিতলেন মেসি

প্রকাশিত: ৯ মে, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত ও দলগতভাবে সম্মনজনক লরিয়াস পুরস্কারে ভুষিত হলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। বিশ্বকাপের শিরোপা জয়ে অনন্য ভুমিকার জন্য এই পুরস্কারে ভুষিত হয়েছেন মেসি।

গত বছর ডিসেম্বরে বিশ্বকাপের রোমঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করেন ৩৫ বছর বয়সি মেসি। দলকে বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দেয়ায় ব্যক্তিগত পুরস্কারে ভুষিত হন ৭ বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী ফুটবল তারকা। প্যারিসে অনুষ্ঠিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার দলগত পুরস্কারটিও গ্রহন করেন মেসি।

অনুষ্ঠানে স্ত্রী আন্তোনেলিয়া রোকুজ্জাকেও সঙ্গে করে নিয়ে আসেন মেসি। এর আগে ২০২০ সালে ফর্মুলা ওয়ানের ব্রিটিশ চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে ব্যক্তিগত এই পুরস্কারটি লাভ করেছিলেন মেসি।