Corporate Sangbad
আইন-আদালত

সাতক্ষীরা সীমান্তে নিষিদ্ধ মাদক এলএসডিসহ আটক-১

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তে ২০০ মিলি এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) সহ মো. ইসহাক (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

 মঙ্গলবার(২৫ এপ্রিল) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে কাকডাঙা সীমান্তের কেড়াগাঁছি এলাকায় অভিযান চালিয়ে আসামীসহ এ মাদক আটক করা হয়। আটক চোরাচালানী একই এলাকার আব্দুল মজিদের ছেলে। 


বুধবার(২৬ এপ্রিল) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মো.আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে কেড়াগাঁছি গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল নিষিদ্ধ মাদকসহ ওই আসামীকে আটক করা হয়। প্রতি বোতলে ৫০ মিলি এলএসডি থাকে।

আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।