Corporate Sangbad
জাতীয়

ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৩, ৭:০০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত দুঃখজনক। ‘আমি বলব যে দেশের কিছু লোকের আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে। যখনই আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড সেখানে চলে গিয়েছে আগুন নেভাতে। এর সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার বাহিনী, ভলান্টিয়ার প্রত্যেকে সকাল থেকে কাজ করে যাচ্ছে। কথা নেই বার্তা নেই, দুপুরের পর একদল লোক লাটিসোঁটা নিয়ে ফায়ার সার্ভিস অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো শুরু করে। তারা ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে ব্যাহত করেছে। এদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় কত মানুষ ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের সত্যিই যে কষ্টটা, তাদের কান্না, এটা সহ্য করা যায় না। এরই মধ্যে আমি বলে দিয়েছি তাদের যতটুকু পারি সাহায্য করবো এবং কার কী রকম ক্ষতি হয়েছে, এটা দেখবো।

শেখ হাসিনা বলেন, অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো। জনগণের সমর্থনই সরকারের মূল শক্তি।

তিনি আরো বলেন, দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ঋণের ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ কোটি টাকার চেক অর্থ বিভাগের কাছে তুলে দেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া রহমান মারা গেছেন

আজ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

জলবায়ুর প্রভাব মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর