Corporate Sangbad
আইন-আদালত

লক্ষ্মীপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩, ৩:০৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত লক্ষ্মীপুর জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর খোরশেদ হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রিপন হোসেন ভূঁইয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (১ এপ্রিল) র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গভীর রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা অভিযান পরিচালনা করে মোঃ রিপন হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ, ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থেকে উক্ত কর্মকান্ড পরিচালনা করত। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাঁধাগ্রস্ত হয়ে পরে। এক পর্যায়ে খোরশেদ হত্যার ঘটনায় ২০১৪ সালে লক্ষ্মীপুর থানায় তার নামে মামলা হয়। পরবর্তীতে ২০২২ সালে সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় তার নামে গ্রেফতারী আদেশ হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে নিজেকে আত্নগোপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।