Corporate Sangbad
শেয়ারবাজার

ডিএসইতে ১ম ঘণ্টায় লেনদেন ১১৩ কোটি টাকা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১১৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৪ পয়েন্টে।