Corporate Sangbad
শেয়ারবাজার

সোনালী লাইফের ইজিএম ২৩ মার্চ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফের বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করতে চায়। একারণে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে।

সোনালী লাইফ আগামী ২৩ মার্চ দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠান করবে।

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ২ মার্চ নির্ধারণ করা হয়েছে।