Corporate Sangbad
আইন-আদালত

মতিঝিল থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ বাচ্চু মিয়া ওরফে দানবল ওরফে দানসব গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল থানাধীন মতিঝিল পার্ক সংলগ্ন এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ বাচ্চু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর পল্টন মডেল থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।