Corporate Sangbad
শেয়ারবাজার

খাদ্য পণ্যের উৎপাদন শুরু করবে ইউনিলিভার

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিচালনা পর্ষদ খাদ্য পণ্যের বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ২৮ ডিসেম্বর কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি চট্টগ্রাম ফৌজদারহাট শিল্প এলাকায় খাদ্য পণ্যের বাণিজ্যিক উৎপাদনে যাবে।