পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩ ডিসেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অনিবার্য পরিস্থিতির কারণে কোম্পানিটির পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।