Corporate Sangbad
শেয়ারবাজার

নাহি অ্যালুমিনিয়ামের এজিএমের স্থান পরিবর্ত

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি তাদের ১৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অনিবার্য পরিস্থিতি ও প্রশাসনিক বিবেচনায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ এজিএমের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কোম্পানিটির ১৬তম এজিএম ঢাকার মহাখালীতে অবস্থিত করপোরেট অফিসের পরিবর্তে গাজীপুরের শ্রীপুরে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এর আগে, সভাটি অ্যাডভান্সড নূরানী টাওয়ারের (৮ম তলা), ১ আমতলী, মহাখালী, ঢাকা-১২১২-তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সভাটি অনুষ্ঠিত হবে আবদার, তেলেহাট, শ্রীপুর, গাজীপুরে অবস্থিত কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে। তবে ১৬তম এজিএমের তারিখ, সময় ও আলোচ্যসূচিসহ অন্যান্য সব বিবরণ অপরিবর্তিত থাকবে।