Corporate Sangbad
নিয়োগ বিজ্ঞপ্তি

৩টি পদে ৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ন ·

৩টি পদে ৩৩২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। অনলাইনে আবেদন শুরু ২৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অষ্টম শ্রেণি পাসের চাকরিপ্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

১. নিরাপত্তা কর্মকর্তা: ৩টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-০৯ (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার হতে হবে অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর।

২. নিরাপত্তা প্রহরী: ২০০টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স করপোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট, ওজন ন্যূনতম ১০০ পাউন্ড বা ৪৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি হতে হবে।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে বেসামরিক প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর।

৩. অফিস সহায়ক: ১২৯টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: নির্ধারিত নয়

বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৫৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম

আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।