Corporate Sangbad
শেয়ারবাজার

নাভানা সিএনজির ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের শেয়ারের ক্যাটাগরির পরিবর্তন হয়েছে।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এ পরিবর্তন আনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটিকে বিদ্যমান ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।