Corporate Sangbad
শেয়ারবাজার

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন এমডি নিয়োগ

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ৩:২১ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এস এম রব্বুর রেজাকে কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

পর্ষদের অনুমোদন অনুযায়ী, অবিলম্বে তার এ নিয়োগ কার্যকর হবে।