Corporate Sangbad
শেয়ারবাজার

১১ নভেম্বর ইফাদ অটোসের পর্ষদ সভা

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করবে।