Corporate Sangbad
শেয়ারবাজার

১০ নভেম্বর ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভা

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ১০ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।