Corporate Sangbad
শেয়ারবাজার

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল)। প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে। পাশাপাশি কোম্পানিটির জন্য ‘স্থিতিশীল’ (স্টেবল) আউটলুক দেওয়া হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।