Corporate Sangbad
শেয়ারবাজার

ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড পর্ষদ সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।