‘ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম: ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগের নাম: ডিজিটাল ফাইন্যান্সিং
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: ৭-১০ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা: ৩০-৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৬;
সূত্র: বিডিজবস ডটকম