Corporate Sangbad
শেয়ারবাজার

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ লভ্যাংশ দেবে। 

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় হয়েছিল ২৭ টাকা ৪ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৬৫ পয়সা। যা আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৯ টাকা ৫২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৮ টাকা ৯৯ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।