Corporate Sangbad
শেয়ারবাজার

একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন ·

পুজিবাজারের তালিকাভুক্ত  ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৭৩তম সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ৪৮ পয়সা। 

এছাড়া, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৩৭ পয়সা। গত বছর ৩০ জুন পর্যন্ত যা ছিল ১২৬ টাকা ৩৭ পয়সা।

শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS): ২০ টাকা ১৯ পয়সা (পূর্ববর্তী বছরে যা ছিল ১৫.০২ টাকা)।  

কর পরবর্তী নিট মুনাফা: ২,৬৭৫.৯৪ মিলিয়ন টাকা (পূর্ববর্তী বছরে যা ছিল ২,৪২৮.৬০ মিলিয়ন টাকা)।  

এজিএম ও রেকর্ড তারিখ

শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে কোম্পানির ৫০তম বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ২২ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, সকাল ১১:৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।  

লভ্যাংশ প্রাপ্তি এবং এজিএম এ যোগদানের জন্য শেয়ারহোল্ডার নির্ধারণের রেকর্ড তারিখ (Record Date) নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর ২০২৬, বুধবার।