Corporate Sangbad
শেয়ারবাজার

আরএকে সিরামিক্সের উৎপাদন লাইন-৪ চালু, গ্যাস সংকটে বন্ধ লাইন-৩

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের টাইলস উৎপাদন লাইন-৪ পুনরায় চালু করা হয়েছে। তবে গ্যাস সরবরাহের চাপ কম থাকায় কোম্পানিটির উৎপাদন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া এক বিজ্ঞপ্তিতে টাইলস প্ল্যান্টের চারটি উৎপাদন লাইনের মধ্যে ২ ও ৪ নম্বর লাইন প্রায় এক মাসের জন্য রক্ষণাবেক্ষণের আওতায় নেওয়ার কথা জানানো হয়েছিল। সে সময় ১ ও ৩ নম্বর উৎপাদন লাইন চালু রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

সর্বশেষ ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষে টাইলস উৎপাদন লাইন-৪ পুনরায় চালু করা হয়েছে। অন্যদিকে, গ্যাস সরবরাহের চাপ কম থাকায় গত ১৪ অক্টোবর ২০২৬ থেকে উৎপাদন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে কোম্পানিটির টাইলস প্ল্যান্টে ১ ও ৪ নম্বর উৎপাদন লাইন চালু রয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত হলে ২ ও ৩ নম্বর উৎপাদন লাইন পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড।